Thursday, December 17, 2020

আজকের দিনটি আমার জন্য বিশেষ দিন: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আজ ১৭ ডিসেম্বর। এই দিনটি নিজের জীবনের বিশেষ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয় কিন্তু আমরা মুক্ত হই ১৭ ডিসেম্বর। কাজেই দিনটি আমার জন্য বিশেষ দিন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ-ভারত ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ কালে প্রধানমন্ত্রী একথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভার্চুয়াল সামিটে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাসে আপনার সঙ্গে বৈঠক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ডিসেম্বরে বাংলাদেশের মানুষ মুক্তি চেতনায় উদ্বেলিত হয়ে ওঠে।

তিনি বলেন, আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ দিন। ১৭ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর অধীনে তখনও আমার মা, ছোট বোন রেহানা ও রাসেল, আমি এবং ছোট্ট ৪ মাসের সজীব ওয়াজেদ জয় আমরা বন্দী ছিলাম। ভারতের কর্নেল অশোক তখন তিনি মেজর ছিলেন। কর্নেল অশোক তারা এসে ১৭ ডিসেম্বর সকালে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়, কিন্তু আমরা মুক্ত হয়েছিলাম ১৭ ডিসেম্বর।আজকে সেই দিনটি। আমি কর্নেল অশোকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং ভারতবাসী ভারতের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা । সেই দিন আমরা যারা মুক্ত হয়েছিলাম শুধু রেহানা, জয় এবং আমি বেঁচে আছি আর কেউ বেঁচে নাই। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।

The post আজকের দিনটি আমার জন্য বিশেষ দিন: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6/

No comments:

Post a Comment