Friday, December 11, 2020

তুরস্কের ওপর নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান

ফাতেহ ডেস্ক:

তুরস্কের ওপর ইইউ কর্তৃক গ্রিসের অস্ত্র নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। এর মধ্য দিয়ে ন্যাটো জোটের মধ্যে বার্লিনের কৌশলগত প্রতিশ্রুতি বজায় থাকলো বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের শীর্ষ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জার্মান চ্যান্সেলর বলেন, তিনি এই বৈঠকের ফলাফল নিয়ে খুশি এবং তুর্কি-ইইউ সম্পর্ক নিয়ে সিদ্ধান্তগুলোও সঠিক।

আগামী সপ্তাহগুলোতে তুরস্ক নিয়ে তাদের আলোচনা চালিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, তুরস্ক সম্পর্কে আসন্ন মার্কিন প্রশাসনের (বাইডেন প্রশাসন) সঙ্গে আমাদের নীতিগুলো সমন্বয় করতে চাই।

তার সরকার ইস্যুটির আরো মূল্যায়ন করার আগে তুরস্ক-ইইউ সম্পর্কের বিষয়ে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের একটি প্রতিবেদনের জন্যও অপেক্ষা করবে বলে জানান এই বিশ্ব নেতা।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, শীর্ষ সম্মেলনের আগে গ্রিস পূর্ব ভূমধ্যসাগরে সাম্প্রতিক উত্তেজনার কারণে তুরস্কের ওপর ইইউর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিল।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা শুরুর পর অধিকাংশ ইউরোপীয় নেতা অস্ত্র নিষেধাজ্ঞা বা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করেন।

The post তুরস্কের ওপর নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment