ফাতেহ ডেস্ক:
শহর ও গ্রামের জীবনযাত্রার মানের সব রকমের বৈষম্য দূর করতে প্রতিটি গ্রামকে শহরের সুযোগ সুবিধা দেয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিদ্যুৎ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং কৃষি ও কুটির শিল্প এবং জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে একটি কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য আমার গ্রাম, আমার শহর নামে নেয়া হয়েছে চার বছরের একটি প্রকল্প।
প্রশাসনিক সীমানার ক্ষেত্রে দেশের গ্রামীণ জনপদের সীমানা নির্ধারণী লিখিত কোনো নথি বা দলিল নাই। তবে, আশির দশকে ৬৮ হাজার গ্রামের বাংলাদেশে আজ প্রায় ৯০ হাজারের উপরে গ্রাম। আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিলো উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্য সেবা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়:নিষ্কাশন, বিদ্যুৎ, ইন্টারনেট সুবিধাসহ প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সব সুবিধা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। আমার গ্রাম, আমার শহর প্রকল্পের মাধ্যমে এবার সেই উদ্যোগ শুরু করেছে সরকার।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য ১৪টি মন্ত্রনালয়ের ২০টি সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রথম ধাপে উপকূলীয়, হাওর, চরাঞ্চল এবং পার্বত্যাঞ্চলসহ সাতটি বিশেষ অঞ্চলের ১৫টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে নেয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রী জানান, এই প্রকল্প সরকারের নির্বাচনী অঙ্গীকার। তাই এটা অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চার বছরের। অর্থাৎ ২০২৪ সালের মধ্যে কাজ শেখ হবে। প্রাথমিকভাবে এর বাজেট ধরা হয়েছে দুইশ ৮৫ কোটি টাকা।
গ্রামীণ জীবনকে শহুরে জীবনের সুযোগ সুবিধা দেয়ার পরিকল্পনা করা হলেও খেলার মাঠ, কমিউনিটি স্পেস, পুকুর, খাল , ওয়াক ওয়ে এগুলো যাতে বন্ধ না হয়ে যায় সে ব্যাপারে বিশেষ নজর দেয়ার নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
The post গ্রামেই মিলবে শহরের সব সুবিধা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b8%e0%a7%81/
No comments:
Post a Comment