Saturday, December 12, 2020

করোনা: মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৭ হাজার, মোট আক্রান্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন

ফাতেহ ডেস্ক:

অতিমারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৭ হাজার। সরকারি হিসেবে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার ২০ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে।

আজ (শনিবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১২টি, জিন-এক্সপার্ট ১৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ১০টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৬৫টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৩০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১০ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ১১ জন। দেশে এ পর্যন্ত মৃত্যু ৭ হাজার ২০ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৩৬২ (৭৬ দশমিক ৩৮ শতাংশ) ও নারী এক হাজার ৬৫৮ জন (২৩ দশমিক শূন্য ৬২ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন। সিলেট ও রংপুর বিভাগে দু’জন করে ৪ জন রয়েছেন। এছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন। বাড়িতে ২ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

The post করোনা: মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো ৭ হাজার, মোট আক্রান্ত ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

No comments:

Post a Comment