Wednesday, February 3, 2021

শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা

ফাতেহ ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাবেক সংসদ সদস্যসহ ৫০ আসামির বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীরের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ রিপন ও আরিফ নামে মোট তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আব্দুল কাদের নামে এক আসামির ৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। রায়ে সর্বনিম্ন সাজা দেয়া হয়েছে চার বছর।

প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখে যশোরে ফেরার সময় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে।

The post শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপিসহ ৫০ আসামির সাজা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae-2/

No comments:

Post a Comment