ফাতেহ ডেস্ক:
নিরাপদ সড়কের দাবিতে এবং রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন শেষে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল (৪ ডিসেম্বর) সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালকার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এ সময় খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।
তিনি বলেন, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের প্রতি ব্যঙ্গচিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।
The post রোববার ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/
No comments:
Post a Comment