ফাতেহ ডেস্ক:
ঢাকা শহরের ৮০ ভাগ আবাসিক-বাণিজ্যিক ভবনে পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এ বিষয়ে বলেছেন, এসব ভবন সিটি করপোরেশনের নালায় সরাসরি যুক্ত করা আছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এক মতবিনিময় সভায় ব্যবস্থাপনা পরিচালক এ কথা জানান।
রাজউক আইনে আবাসিক এবং বাণিজ্যিক ভবনে পয়োবর্জ্য ব্যবস্থাপনার বিধান রয়েছে উল্লেখ করে তাকসিম এ খান বলেন, কিন্তু ঢাকার মাত্র ২০ শতাংশ ভবনে এই ব্যবস্থা রয়েছে।
এসব ভবনকে ছয় মাসের সময় দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই সময়ের মধ্যে নিজস্ব পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা করলে এই নালাগুলো বন্ধ করে দেবে ডিএনসিসি।
The post ঢাকার ৮০ ভাগ ভবনে পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই: ওয়াসা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d/
No comments:
Post a Comment