ফাতেহ ডেস্ক:
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পাওয়ায় হাবিবুর রহমান প্রামাণিকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুলিশ তিনটি হাতবোমাসহ চেয়ারম্যান প্রার্থীর ছেলে ও এক কর্মীকে গ্রেফতার করেছে। বিষয়টি সোমবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ। গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামানিকের ছেলে শামীম প্রামানিক (৩৬) ও চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মো. জালাল মন্ডল (৩০)।
পাংশা মডেল থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিকের আবার নৌকার মনোনয়ন পাওয়ায় ২৫/৩০টি মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যানের ছেলে ও তার কর্মী সমর্থকরা সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির সামনে মহড়া দেয়। এ সময় তারা বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তিনটি হাত বোমাসহ চেয়ারম্যানের ছেলেসহ দুজনকে গ্রেফতার করি।
The post নৌকার মনোনয়ন পাওয়ার পর বোমা ফাটিয়ে উল্লাস! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b/
No comments:
Post a Comment