Tuesday, July 21, 2020

ফের আইসিইউতে আল্লামা আহমদ শফি

ফাতেহ ডেস্ক:

হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

এর আগে, মঙ্গলবার সকাল থেকে অসুস্থতাবোধ করেন আহমদ শফি। তিনি হাটহাজারীতে মাদ্রাসায় তার কক্ষে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ জানান, আহমদ শফির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে এর আগে গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন আল্লামা শফী। আইসিইউতে ১০ দিনের মতো চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি নিজ কর্মস্থল হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।

আল্লামা শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ফলে তাকে ঘন ঘন হাসপাতালে ভর্তিও হতে হয়। চলতি বছর এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে তিনি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

The post ফের আইসিইউতে আল্লামা আহমদ শফি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%89%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae/

No comments:

Post a Comment