Monday, July 20, 2020

মিশরের সংসদে লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন

ফাতেহ ডেস্ক:

প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি তুরস্ক সমর্থিত বাহিনীর বিরুদ্ধে প্রতিবেশী লিবিয়ায় সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর সোমবার (২০ জুলাই) মিশরের সংসদে দেশটির বাইরে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে।

দেশটির এক বিবৃতিতে বলা হয়েছে, সংসদে সর্বসম্মতিক্রমে জাতীয় সুরক্ষা রক্ষার জন্য নিজেদের সীমানার বাইরে যুদ্ধ মিশনে মিশরীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগের অনুমোদন দিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়ছে, একটি ‘পশ্চিমাঞ্চলীয় ফ্রন্ট’ গঠন করতে পারবে কায়রো। যা পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী লিবিয়াকে লক্ষ্য করে গঠন করার অনুমোদন দিয়েছে দেশটির সংসদ ।

কায়রোতে আবদেল ফাতাহ আল-সিসি লিবিয়ার উপজাতি নেতাদের সঙ্গে দেখা করার কয়েক দিনের মধ্যে এই আদেশটি আসলো।

The post মিশরের সংসদে লিবিয়ায় সেনা মোতায়েনের অনুমোদন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8/

No comments:

Post a Comment