ফাতেহ ডেস্ক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পয়েন্টে দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে লেগুনার ছয় যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অপর দুই যাত্রী।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় মুষলধারায় বৃষ্টিপাত ছিল।
পুলিশ জানায়, নিহতদের লাশ বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের মধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, এই সড়ক দুর্ঘটনার পর ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকাপড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাইওয়ে পুলিশের সঙ্গে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেয়। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কতজন মারা গেছেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে এ পর্যন্ত ছয়নকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
The post লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৬ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0/
No comments:
Post a Comment