Monday, July 20, 2020

ইতালিতে বাংলাদেশি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

ফাতেহ ডেস্ক:

ইতালির মিলানে বাংলাদেশি নাগরিক রশিদ হাওলাদার খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো ২ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে মিলান পুলিশ। অভিযুক্ত সবাই বাংলাদেশি।

পুলিশের দাবি, পারিবারিক কোন্দলের জেরে ৫ ভাই ও তাদের ফুপাতো ভাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাতে মিলানের স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে ৪৪ বছর বয়সী রশিদ হাওলাদারকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হাতুড়ি ও চেইন। পরে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে হত্যায় জড়িতদের ধরতে অভিযানে নামে।

নিহত রশিদ হাওলাদারের বাড়ি মুন্সিগঞ্জে। স্বজনরা জানিয়েছেন, লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফনের ব্যবস্থা করা হবে। তবে পরিবার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

The post ইতালিতে বাংলাদেশি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/

No comments:

Post a Comment