Monday, September 21, 2020

দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৭০৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৭০৫ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯৭৯ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ১৫২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

The post দেশে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্ত ১৭০৫ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%aa%e0%a7%a6-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

No comments:

Post a Comment