ফাতেহ ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ জামানের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেসবুকে কটূক্তি করায় গ্রেপ্তার হন আলাউদ্দিন জিহাদী। আজ তাকেকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষের আইজীবী। আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ডিজিটাল আইনের মামলা দায়ের করেন। সেই মামলায় মামুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদী গ্রেপ্তার করে পুলিশ।
The post আল্লামা শফী রহ. এর মৃত্যু নিয়ে কটূক্তি, রিমান্ডে আলাউদ্দিন জিহাদী appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ab%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%b9-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a8/
No comments:
Post a Comment