Monday, September 21, 2020

ভিপি নূরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার দায়ে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজ আসাদ।

তিনি বলেন, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। মামলায় নূরসহ একাধিক জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

The post ভিপি নূরের বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/

No comments:

Post a Comment