ফাতেহ ডেস্ক:
ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ নিয়ে ৪টি ট্রাক প্রবেশ করেছে আজ। তবে, অনুমতিপত্র না পাওয়ায় হিলি ও বেনাপোল দিয়ে কোনো পেঁয়াজ আসেনি। এদিকে, রোববার আসা পেঁয়াজের প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
রোববার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাক ১০৮ টন পেঁয়াজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে। এ নিয়ে দুই দিনে এই বন্দর দিয়ে মোট ৮২৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে। এর আগে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার আগের এলসি করা ৭২২ টন পেঁয়াজ নিয়ে ৩১টি ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে।
এদিকে, অনুমতিপত্র না পাওয়ায় রোববার হিলি স্থলবন্দরে কোনো ট্রাক প্রবেশ করেনি। বন্দরের ওপারে আটকে আছে পেঁয়াজবাহী প্রায় ২শ ট্রাক। এছাড়া, বেনাপোল স্থলবন্দর দিয়েও বাংলাদেশে ঢুকতে পারেনি ভারতের কোনো পেঁয়াজবাহী ট্রাক।
The post ভোমরা বন্দর দিয়ে এলো আরো ১০০ টন পেঁয়াজ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a7%a7/
No comments:
Post a Comment