ফাতেহ ডেস্ক:
গাড়িচালক আব্দুল মালেকসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৪৫ কর্মকর্তা-কর্মচারীর সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুনীতি দমন কমিশন। সোমবার দুদক প্রধান কার্যালয়ের সামনে একথা জানান, কমিশন সচিব দিলোয়ার বখত।
তিনি জানান, গত বছর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মোট ৭৫ জনের সম্পদ অনুসন্ধানে নামে দুদক। অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৬ সেপ্টেম্বর মালেকসহ মোট ২০ জনের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আব্দুল মালেক ও তার স্ত্রীর নামে ঢাকায় সাতটি প্লট এবং এসব প্লটে চারটি বাড়ির সন্ধান পাওয়া গেছে।
দুদক সচিব বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে একদল কর্মকর্তা-কর্মচারী সিন্ডিকেট করে দুর্নীতি করছে, এমন অভিযোগের ভিত্তিতে ২০১৯ সাল থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। শত কোটি টাকার সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে রোবাবার গ্রেপ্তার করে র্যাব।
The post মালেকসহ স্বাস্থ্যের ৪৫ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ab-%e0%a6%9c/
No comments:
Post a Comment