Friday, March 19, 2021

সিরিয়ার বিখ্যাত মুফাসসির শাইখ আলী আস-সাবুনির ইন্তেকাল

ফাতেহ ডেস্ক:

সিরিয়ার বিশিষ্ট আলেম, তাফসির বিশারদ, শায়খ আল্লামা মোহাম্মদ আলী আস-সাবুনী আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তার ফেরিফাইড ফেসবুকে এ তথ্য জানানো হয়।

তিনি সিরিয়ার আলেপ্পো শহরে ১৯৩০ সালে এক আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আলেপ্পোর বড় একজন আলেম। বাবার কাছেই তিনি আরবি সাহিত্য, ইলমে ফারায়েজ এবং ইলমে দ্বীন শিক্ষা করেন। তিনি হেফজ সম্পন্ন করেন শৈশবেই।

তিনি সিরিয়ার বড় বড় শায়েখদের কাছ থেকে ইলম অর্জন করেন। তার শায়খদের মধ্যে অন্যতম শায়খ মুহাম্মদ নজিব সিরাজ, শায়খ মুহাম্মদ সাঈদ ইদলিবি, শায়খ রাগিব প্রমুখ। তিনি বিভিন্ন শায়খের কাছে বাড়িতে এবং মসজিদে বিশেষ দরসেও অংশগ্রহণ করেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ছিলেন কুরআনের খাদেম এবং বিখ্যাত মুফাসসির। তাফসীর ও হাদিস, ফিক্বহ এবং আকীদার উপর তিনি ৩০ এর উপর কিতাব লিখেছেন।

 

 

The post সিরিয়ার বিখ্যাত মুফাসসির শাইখ আলী আস-সাবুনির ইন্তেকাল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0/

No comments:

Post a Comment