Friday, March 19, 2021

এবার কেক নয়, মুজিববর্ষের মিছিল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

ফাতেহ ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল বের হয়। মিছিলে সামনে যাওয়া ও ধাক্কা-ধাক্কির ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র বলছে, পুলিশ ও ছাত্রলীগ নেতারা সংঘর্ষের ঘটনাটি নিয়ন্ত্রণে আনলেও তিনটি গ্রুপ তিনদিকে ভাগ হয়ে গেছে। আশংকা করা হচ্ছে তারা আবারও বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়াতে পারে। তবে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

The post এবার কেক নয়, মুজিববর্ষের মিছিল নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%95-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/

No comments:

Post a Comment