ফাতেহ ডেস্ক:
গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইলপোস্টে ধাক্কা দেয়ায় ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহতরা হলেন: মোজাফ্ফর রহমানের ছেলে সুমন মিয়া, শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ ও সাকিব হোসেন। তারা সকলেই বগুড়া শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় পলিটেকনিকের দু’জন শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন: পৌর এলাকার মিল্কী মহল্লার সিরাজুল ইসলামের মিনারুল ইসলাম (২০) ও আরামবাগ মহল্লার সেলিম রেজার ছেলে মোস্তাফিজুর রহমান (২০)।
সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মহানন্দা সেতুর ওপরে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা দুইজন মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এখন কোন মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাথরবোঝাই ট্রাকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া সদরে দিগন্ত পরিবহণের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
The post চার জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত ১০ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ad/
No comments:
Post a Comment