Thursday, February 18, 2021

গ্রেফতার হলে জেলে থাকবো, মেরে ফেললে কবরে থাকবো: কাদের মির্জার

ফাতেহ ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জে অর্ধ দিবস হরতাল শেষে নোয়াখালীতে আওয়ামী লীগের অপরাজনীতি বন্ধ, ডিসি, এসপি, ওসি প্রত্যাহারসহ দলীয় কয়েকজন নেতার গ্রেফতারের দাবিতে শুক্রবার এবং শনিবার থানার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় তিনি তার অবস্থান থেকে সরে না এসে আরও কঠিন পদক্ষেপ নেওয়ার কথা পুর্নব্যক্ত করেন।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করতে পেরেছি। বসুরহাট বাজারের ব্যবসায়ী, আমাদের এলাকার নারী-পুরুষ সবাই সম্মিলিতভাবে বাস-সিএজি মালিক শ্রমিক সবাই আমাদের সহযোগীতা করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দাবিতে আমাদের পরবর্তী কর্মসূচি হলো যেহেতু শুক্রবার আমরা কর্মসূচি বন্ধ না করে ২ ঘণ্টা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করব। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরশুদিন (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করব।

তিনি আরও বলেন, নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে, আমার ওপর যে হামলা হয়েছে তার বিচার কঠিনভাবে দাবি করছি। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, আমার ছেলে মানুষ হত্যা করেছে, মাদকের সাথে জড়িত। আমি রাজাকার পরিবারের সন্তান। আমি সব বিষয়ে আপোষ করলেও এই দুটি বিষয়ের সাথে আপোষ করব না। আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশাসনের দুর্নীতির বিষয় এবং অপরাজনীতির বিষয় ওনার কাছে উপস্থাপন করার চেষ্টা করব।যদি করতে পারি ভালো কথা উনি ব্যবস্থা নিবেন। না করতে পারলে আমরা পরবর্তীতে কঠিন পদক্ষেপ নেব। আমি এটা থেকে সরব না। যে সত্য কথা বলা শুরু করেছি সে সত্য কথা বলে যাব। যদি বহিষ্কার করা হয় আমি বঙ্গবন্ধুর কথা বলব, আওয়ামী লীগ করব, আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলব।আমি সাহস করে সত্য কথা বলব। আমি অন্যায় ,অবিচার, জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। গ্রেফতার হলে জেলে থাকবো, মেরে ফেললে কবরে থাকবো।

The post গ্রেফতার হলে জেলে থাকবো, মেরে ফেললে কবরে থাকবো: কাদের মির্জার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%ae/

No comments:

Post a Comment