ফাতেহ ডেস্ক:
রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিন বেপারী (৩৬) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে কাউলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, আজ সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
The post ট্রেনে কাটা পড়ে রেলওয়ের কর্মকর্তা নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95/
No comments:
Post a Comment