Tuesday, February 16, 2021

৩১ পৌরসভায় ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলবে না

ফাতেহ ডেস্ক:

লমান পৌরসভা নির্বাচনের পঞ্চম ধাপের ৩১ পৌরসভার ভোটে ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৫৪ ঘণ্টা এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম সম্প্রতি একটি নির্দেশনা পাঠিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে। বিভাগের সচিবকে এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৩১টি পৌরসভায় নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে থেকে ১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষেধ থাকবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, এ ছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না। তবে জাতীয় মহাসড়ককে যান চলাচল করবে। একইসঙ্গে জরুরি পণ্য পরিবহণ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যান চলাচলে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে সাংবাদিক, নির্বাচনি কর্মকর্তা, প্রার্থী, প্রার্থীর এজেন্টদের গাড়ি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের পৌরসভার ভোটে সব কেন্দ্রে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে হবে।

যেসব পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো—চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শাহরাস্তি।

এ ছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জে ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের পৌরসভাগুলোতে ভোটগ্রহণ শুরু করে ইসি। এরপর দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি ৬৪ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি। আর ৫৫টি পৌরসভায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ১৪ ফেব্রুয়ারি।

The post ৩১ পৌরসভায় ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলবে না appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8/

No comments:

Post a Comment