ফাতেহ ডেস্ক:
নেশাজাতীয় দ্রব্য বা বিষাক্ত কিছু সেবনেই বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের অঙ্গ প্রতিষ্ঠান ফোরথট পিআর-এর কর্মী শিহাব জহিরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত শিহাব জহিরের বাবা গত ৩১ জানুয়ারি কাফরুল থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র বার্তা২৪.কম’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, নিহত অপর দুইজন- ফোরথট পিআরের কায়সার আহমেদ এবং ব্ল্যাকবোর্ড স্ট্রাটেজিসের শরীফ জামানের বিষয়ে পুলিশের কাছে তেমন কোনও তথ্য নেই। অন্যদিকে ওই এজেন্সির কর্মকর্তারাও এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেছেন না। সে কারণে রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটছেই না।
এসআই পরিমল চন্দ্র বলেন, ‘মরদেহ দেখে আমাদের সন্দেহ হওয়ায় ময়নাতদন্ত করিয়েছি। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা জাতীয় কোনও দ্রব্য বা বিষাক্ত কিছু সেবনে তার মৃত্যু হতে পারে। তবে গাজীপুরের প্রোগ্রামে শিহাব গিয়েছিলেন কিনা- এই বিষয়ে পরিবারের পক্ষ থেকেও কোনও তথ্য জানানো হয়নি। তারাও ধারণা করছেন তাকে কেউ বিষাক্ত কিছু সেবন করাতে পারে।’
সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সেলিম রেজা বার্তা২৪.কম’কে বলেন, ‘ভিসেরাসহ অন্যান্য টেস্টের জন্য স্যাম্পল ল্যাবে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে এক মাস সময় লাগবে। এর আগে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’
এশিয়াটিকের অঙ্গ প্রতিষ্ঠান মাইন্ডশেয়ারের সহযোগী পরিচালক খিতিশ পলের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা মেন্টালি শকড। অনেক ঝামেলা আর দৌঁড়াদৌড়ির মধ্যে আছি। এ মুহূর্তে কোনও কথা বলতে চাই না।’
The post বিষাক্ত দ্রব্য সেবনেই এশিয়াটিকের কর্মীর মৃত্যু! appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%b6/
No comments:
Post a Comment