ফাতেহ ডেস্ক:
কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকা পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক-অনাবাসিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। রোববার (১৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সকলের তালিকা চেয়েছে। এজন্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
এর আগে স্ব-স্ব হল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য নেয়। এবার কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। এর আগে যেসকল শিক্ষক-শিক্ষার্থী তথ্য জমা দিয়েছেন তাদের নতুন করে জমা দিতে হবে না বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
The post ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকলে পাচ্ছে করোনার টিকা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/
No comments:
Post a Comment