Wednesday, August 18, 2021

উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক:

সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার চার বছর পর সচিবসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে এই সভা হয়।

সরকারের পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়।

শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।

‘উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি। ‘

The post উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be/

No comments:

Post a Comment