Monday, August 16, 2021

মালয়েশিয়ার অন্তবর্তী সরকারের প্রধান হলেন মুহিউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশটির অন্তবর্তী সরকারের প্রধান হয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন।

মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার পর মন্ত্রিসভার বৈঠকের পর মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র পেশ করেন মুহিউদ্দিন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিসভারও পতন ঘটে।

রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত মালয়েশিয়ার অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে দায়িত্ব পালনের প্রস্তাব দিলে তা গ্রহণ করেন মুহিউদ্দিন ইয়াসিন।

এদিকে সোমবার বেলা ৩ টার দিকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে ভাষণ দিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। সেই ভাষণে তিনি বলেন, ‘আমি চাইলে অসদুপায় অবলম্বন করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদ ধরে রাখতে পারতাম; কিন্তু এভাবে আমি ক্ষমতায় থাকতে চাইনি। যতদিন প্রধানমন্ত্রীর পদে ছিলাম, কোনো দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হইনি, দেশের স্বাধীনতা ও বিচার ব্যবস্থাবিরোধী কোনো কাজে যুক্ত থাকিনি।’

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মালয়েশিয়ার রাজনৈতিক দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিউদ্দিন ইয়াসিন।

The post মালয়েশিয়ার অন্তবর্তী সরকারের প্রধান হলেন মুহিউদ্দিন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95/

No comments:

Post a Comment