আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার এক অভিনন্দন বার্তায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের উপস্থিতির অবসান ঘটানোয় তালেবানকে অভিনন্দন জানানো হয়।
হামাসের অভিনন্দন বার্তায় বলা হয়, ‘আফগান ভূখণ্ডে আমেরিকান দখলদারিত্বের পরাজয়কে স্বাগত জানাচ্ছি। তালেবানের প্রশংসা করে এতে আরও বলা হয়, বিজয়ের জন্য সাহসী নেতৃত্বকে অভিনন্দন।
ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে আসছে হামাস। ২০০৭ সালে এক নির্বাচনে জয় লাভের পর থেকে গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসন করছে গোষ্ঠীটি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বিবেচনা করে থাকে।
হামাসের অভিনন্দন বার্তায় আফগানিস্তানের ভবিষ্যত সফলতা কামনা করা হয়। বার্তায় বলা হয়, আমেরিকান সেনাবাহিনী উৎখাতের মধ্য দিয়ে প্রমাণ হয় জনগণের প্রতিরোধ, যার জন্য ফিলিস্তিনি জনগণ লড়াই করছে, তার বিজয় ঠেকানো সম্ভব নয়।
The post তালেবানের বিজয়ে হামাসের অভিনন্দন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment