Monday, August 16, 2021

ইজরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম তীরের জেনিন শহরের চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইজরাইলের নিরাপত্তা বাহিনী।

সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান চলানোর সময় দু’পক্ষের সঙ্ঘাতের মধ্যেই ওই ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করা হয়।

সঙ্ঘাতে নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ফিলিস্তিনিরা হলেন, ২১ বছর বয়সী নুর আল দীন আব্দেল-ইলাহ মুহাম্মাদ জারার, ২২ বছর বয়সী আমজাদ আজমি হুসেইনিহ, ১৯ বছর বয়সী সালেহ আমর ও ২১ বছর বয়সী রইদ আবু সাইদ।

ইজরাইলের সীমান্ত পুলিশ জারার লাশ সহ আরো দু’জনের লাশ থানায় নিয়ে গেছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানিয়েছে, আরো এক ব্যক্তিকে পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম কাসাম মুহাম্মদ তাহা (২৪)। ওই ব্যক্তির হাতে গুলি লেগেছে এবং তার হাতে অপরেশন করে কিছু অংশ কেটে ফেলতে হয়েছে।

ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পশ্চিম তীরের উত্তরাংশে হরতাল ডাকা হয়েছে এবং এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।

ইজরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, ইজরাইলের সীমান্ত পুলিশের বিশেষ টহল ইউনিট (ইয়াসাম) ও অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গঠিত দল হামাসের মোহাম্মদ আবু জাইনাকে প্রেফতার করতে গেলে সঙ্ঘাতের ঘটনা ঘটে। তখন ইজরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট

The post ইজরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%ab%e0%a6%bf/

No comments:

Post a Comment