আন্তর্জাতিক ডেস্ক:
নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব ঘোষণা অনুযায়ী, আফগান হিন্দু, শিখ ও স্থানীয়দের আশ্রয় দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে মোদি বলেছেন, ভারত কেবল নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যে আফগান ভাই-বোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদের প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।
সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। অন্যদিকে আশ্রয় দেওয়ার কথা না বললেও আফগান নাগরিকদের সাহায্যের প্রসঙ্গ তোলেন মোদি।
The post আফগান হিন্দু-শিখদের আশ্রয় দেবে ভারত : মোদি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%ab%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%96%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment