আন্তর্জাতিক ডেস্ক:
আর্মেনিয়ার বিরুদ্ধে কারাবাখ যুদ্ধের প্রথম বর্ষ পালন করেছে আজারবাইজান। সোমবার এ কারাবাখ যুদ্ধ বিজয়ের প্রথম বার্ষিকী বা বিজয় দিবস পালিত হয় বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ সুসা শহর জয়ের সময়টাকেই ওই যুদ্ধ বিজয়ের বার্ষিকী হিসেবে ধরা হয়। সুসা শহর বিজয়ের ঘটনা দ্বিতীয় কারাবাখ যুদ্ধের বাঁক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ যুদ্ধকে ‘প্যাট্রিয়টিক ওয়ার’ (স্বদেশপ্রেমমূলক যুদ্ধ) বলে অভিহিত করা হয়। সুসা শহর জয়ের পর আর্মেনিয়ান কর্তৃপক্ষ যুদ্ধে পরাজয় স্বীকার করে নেন।
২০২০ সালের ৩ ডিসেম্বর তারিখে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ একটি ডিক্রি জারি করেন। আলিয়েভ স্বাক্ষরিত ওই ডিক্রি বা ফরমান অনুসারে আজারবাইজানের বিজয়ের দিবস হলো নভেম্বরের ৮ তারিখ।
এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ১০ নভেম্বর তারিখকে আজারবাইজানের বিজয়ের দিবস হিসেবে ঘোষণা দিয়েছিলেন। কারণ, ওই সময় আর্মেনিয়া পরাজয় স্বীকার করে এবং কারাবাখ অঞ্চলে চলা ছয় সপ্তাহের যুদ্ধের অবসান হয়। পরে কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ সুসা শহর জয়ের সময়টাকেই ওই যুদ্ধ বিজয়ের বার্ষিকী হিসেবে নির্ধারণ করেন আলিয়েভ। কারণ, ১০ নভেম্বর তারিখ হলো তুর্কি জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্কের মৃত্যু বার্ষিকী।
কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ সুসা শহর হলো আজারবাইজানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক রাজধানী। ২৮ বছর পর এ শহরটিকে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত করা হয়। এ সুসা শহর বিজয়ের জন্য আজেরি সেনাদের ধন্যবাদ দেয়া হয় এ বিজয়ের বার্ষিকীতে। বিশেষ করে আজারবাইজানের স্পেশাল ফোর্সের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কারণ, প্রাকৃতিক ও ভৌগলিক অবস্থানের কারণে এ সুসা শহরে ভারী অস্ত্রসহ প্রবেশ করা যাচ্ছিল না। আজারবাইজানের সেনারা পাহাড় বেষ্টিত ও বড় এক পার্বতের ওপর অবস্থিত এ গুরুত্বপূর্ণ সুসা শহরে প্রবেশ করেছিল হালকা অস্ত্র নিয়ে। পরে এক মুখোমুখি যুদ্ধে তারা আর্মেনিয়ান সেনাদের পরাজিত করে। এ ঘটনার পর আর্মেনিয়ান কর্তৃপক্ষ যুদ্ধে পরাজয় স্বীকার করে নেন এবং আজারবাইজানের দেয়া শর্ত মেনে নেন।
সূত্র : ইয়েনি শাফাক
The post কারাবাখ যুদ্ধ জয়ের প্রথম বর্ষ পালন করল আজারবাইজান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%96-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae/
No comments:
Post a Comment