ফাতেহ ডেস্ক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মো. শাগাতুল আলম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী দিপু ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
The post নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%82/
No comments:
Post a Comment