ফাতেহ ডেস্ক:
দেশের উত্তারাঞ্চল ও পূর্বাঞ্চলে হালকা শীত পড়ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শেষ রাতে শীতের আমেজ অনুভূত হয়। এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।
পরবর্তী তিন দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।
পূর্বাভাসে বলা হয়, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শনিবার চট্টগ্রাম, চাঁদপুর ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
The post উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে হালকা শীত পড়ছে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2/
No comments:
Post a Comment