ফাতেহ ডেস্ক :
সম্প্রতি জ্বালানি তেল, গ্যাস, দব্রমূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে জনজীবন দূর্বিষহ করে তোলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পদত্যাগ দাবী করেছে ঐতিহ্য বাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আজ পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে নেতৃবৃন্দ উপরোক্ত দাবী জানান।
সংগঠন সচিব ও মহানগর আমীর মাওলানা আবু তাহের খান এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন পার্টির দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, শ্রমিক সমাজের আহবায়ক মাওলানা ওয়াহিদুল ইসলাম, সহ দফতর সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নিজামী, ইসলামী ছাত্র সমাজের মহাসচিব এহতেশামুল হক সাখী, পার্টির তেজগাঁও থানা আমীর মাওলানা আশরাফুল ইসলাম, বংশাল থানা সেক্রেটারি মাওলানা তালহা বেলালী প্রমূখ।
বক্তারা বলেন, দেশের গণ মানুষ আজ অতিষ্ঠ, দিশাহারা। তাদের দেখার যেন কেউ নেই। নিত্যপণ্যের বাজারে চলছে সিন্ডিকেট নৈরাজ্য, অন্যদিকে কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। অথচ বাজারে আগুন। এধরনের পরিস্থিতি কোন ভাবেই মেনে নেয়া যায় না।
সভায় বক্তারা অবিলম্বে তেল গ্যাস এর দাম কমানো ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্যে নিশ্চিত করার জোর দাবী জানান।
The post অবিলম্বে তেল গ্যাসের দাম কমাতে হবে: নেজামে ইসলাম appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae/
No comments:
Post a Comment