Sunday, November 7, 2021

মাওলানা মাহমুদ মাদানিকে মুখ্যমন্ত্রী নাইডুর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের প্রভাবশালী ৫০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানিকে অভিনন্দন জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির সভাপতি নারা চন্দ্রবাবু নাইডু।

অভিনন্দন বার্তায় নাইডু লিখেছেন, আমি আপনাকে বিশ্বের ৫০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের একজন হওয়ার জন্য অভিনন্দন জানাই। জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মনোনীত করার জন্যও শুভকামনা জানাই। এটি কোন ছোট কৃতিত্ব নয় যে আপনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে ২৭ তম স্থান পেয়েছেন। এটি কেবল আপনার নিঃস্বার্থ প্রচেষ্টার ফলাফল এবং আপনার দুর্দান্ত চরিত্রের প্রমাণ।

চন্দ্রবাবু নাইডু তার বার্তায় আরও বলেন, তিনি ব্রিটিশদের বিরোধিতায় ১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের নেতৃত্ব দিচ্ছেন জেনে আমি খুব খুশি। আমি জানি, জমিয়তে ওলামা ভারতের মৌলিক নীতিগুলি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেমন সমাজসেবা, হিংসা নির্যাতন বন্ধে অবিরাম সংগ্রাম ইত্যাদি। যা বর্তমান সময়ে খুব বেশি প্রয়োজন। ভারতীয় মুসলমানদের মধ্যে আপনার মত প্রতিভাবান একজনকে পেয়ে আমরা অত্যন্ত খুশি ও গর্বিত। আমি আবারও আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাকে অভিনন্দন জানাই।

The post মাওলানা মাহমুদ মাদানিকে মুখ্যমন্ত্রী নাইডুর অভিনন্দন appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment