ফাতেহ ডেস্ক:
রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা ৪৯ মামলার বাদীদের খুঁজতে হাইকোর্টের আদেশ মোডিফাই করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে, হাইকোর্টে রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা রিট মামলা চলতে আর কোনো বাধা নেই।
রিটকারী একরামুল আহসান কাঞ্চনের আইনজীবী অ্যাডভোকেট এমাদুল হক বশির গণামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজারবাগ পীর সিন্ডিকেটের দায়ের করা ৪৯ মামলার বাদীদের খুঁজতে হাইকোর্টের আদেশ স্থগিতের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন শুনানি নিয়ে আদেশের নির্ধারিত দিনে রোববার (৭ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন চার সদস্যের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
এদিন আদালতে আসামি কাঞ্চনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন। অন্যদিকে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এমকে রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) আপিল বিভাগের একই ভার্চুয়াল বেঞ্চ আদেশের জন্য ধার্য করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই আদেশ দেন আদালত।
The post রাজারবাগ পীরের গায়েবি মামলায় রিট হাইকোর্টে চলবে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97-%e0%a6%aa%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be/
No comments:
Post a Comment