আন্তর্জাতিক ডেস্ক:
সুদানে বেসামরিক শাসন ফেরানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বৃটেন ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার দাবি করা হয়েছে এই চার দেশের তরফ থেকে। সামরিক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের। এর আগে তারা সুদানে স্থিতিশীলতার ওপর জোর দিয়েছিল।
কিন্তু এখন বৃটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যৌথ বিবৃতি দিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সুদানে অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং প্রতিষ্ঠানগুলোকে সচল করার আহ্বান জানাই আমরা। সম্প্রতি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে মুক্তি দিতে এবং জরুরি অবস্থা তুলে নিতে উৎসাহিত করছি আমরা। সহিংসতার কোনো স্থান নেই। এর প্রেক্ষিতে সব দলের মধ্যে কার্যকর আলোচনাকে উৎসাহিত করি আমরা। সবার প্রতি আহ্বান জানাই সুদানের মানুষের জন্য শান্তি ও নিরাপত্তাকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে তা নিশ্চিত করতে।
গত ২৫ শে অক্টোবর দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। উৎখাত হয়েছে প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদকের বেসামরিক সরকার। তারপর থেকেই তাকে রাখা হয়েছে গৃহবন্দি।
সূত্র: আল জাজিরা
The post সুদানে বেসামরিক শাসন ফেরাতে চারদেশের বিবৃতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/
No comments:
Post a Comment