Saturday, November 6, 2021

লন্ডনে মুসলিম নারীদের ওপর ইসলামফোবিক হামলা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিম নারীদের প্রতি ঘৃণামূলক হামলা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন লন্ডনের সেন্ট থমাস রোডের ফিনসবারি পার্ক মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ কোজবার।

তিনি বলেছেন, নারীরা ইসলামফোবিয়ার প্রধান লক্ষ্য। তাদের হিজাব বা হেডস্কার্ফের কারণে তারা দেখতে মুসলিমদের মতো এবং তাদের ওপর আক্রমণ হলে কখনও কখনও তারা আত্মরক্ষা করতে পারে না। এই হামলার ঘটনা ঘটে পাবলিক স্পেসে, তারা যখন সন্তানদের স্কুলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলার ভয়ে কেউ কেউ একা বের হওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ তারা মনে করেন, যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে। বহুসংস্কৃতির দেশ যুক্তরাজ্যে এমন পরিস্থিতি আসলেই ভীতিকর এবং অপ্রীতিকর।

উল্লেখ্য, নভেম্বরকে ‘ইসলামোফোবিয়া সচেতনতা মাস’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটেনের মুসলিম কাউন্সিল। এই মাসে ব্রিটিশ মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা এবং প্রভাব তুলে ধরা হবে। এতে ফুটিয়ে তোলা হবে সমাজে ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের অবদানের খতিয়ানও।

সূত্র: এবিএনএ

The post লন্ডনে মুসলিম নারীদের ওপর ইসলামফোবিক হামলা বেড়েছে appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa/

No comments:

Post a Comment