আন্তর্জাতিক ডেস্ক:
‘আমি মুহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশগ্রহণ করেছেন কসোভোর একজন সংসদ সদস্য। গতকাল রবিবার (২৫ অক্টোবর) কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন সেল্ফ ডিটারমিনেশন মুভমেন্টের সদস্য ইমান আর রহমানি। খবর আনাদোলু এজেন্সি।
এমন মাস্ক পরিধান করার দুটি কারণ উল্লেখ করে আর রহমানি বলেন, ‘ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যান্ড্রিম গাসি মহানবী মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র সংবলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এ কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো, এ কথার জানান দেওয়া যে আমরা এখন মহানবী সা.-এর জন্মের মাস অতিবাহিত করছি।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে আর রহমানি লেখেন, ‘প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ। অবজ্ঞা বা অবমাননা কোরো না। মহানবী মুহাম্মদ সা. মানবজাতির মুক্তির দূত।’
The post ‘মুহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%87/
No comments:
Post a Comment