ফাতেহ ডেস্ক:
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৯৩ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ১৬ হাজার ৬০০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবে ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৬৬৬টি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৯ ও নারী ছয়জন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে চার হাজার ৪৮০ জন এবং নারী এক হাজার ৩৩৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২২ লাখ ৭১ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
The post ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৬: স্বাস্থ্য অধিদপ্তর appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a7%a7%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%a8/
No comments:
Post a Comment