ফাতেহ ডেস্ক:
সিলেবাস না কমিয়ে পুরো কিতাব শেষ করার তাকিদ দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। সেইসঙ্গে সাময়িক পরীক্ষা দুটি না নিয়ে একটি নেবার সিদ্ধান্তও নিয়েছে এই বোর্ড।
আজ (২৬ অক্টোবর) বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ইমতেহান কমিটির সুপারিশে মজলিসে খাসের সভায় দুটি সিদ্ধান্ত হয়। এক. চলতি শিক্ষাবর্ষে কিতাব শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। দুই. সাময়িক পরীক্ষা একটির পরিবর্তে দুটি নিতে হবে।
এ নির্দেশ বাস্তবায়নে বেফাকের অধীন সব মাদরাসাকে আহ্বান জানোনো হয়েছে।
The post সিলেবাস না কমিয়ে সাময়িক পরীক্ষা একটি নেয়ার সিদ্ধান্ত বেফাকের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa/
No comments:
Post a Comment