ফাতেহ ডেস্ক:
সাবমেরিন ক্যাবল মেরামতের কারণে বাংলাদেশে আগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যাবল মেরামতের কাজ চলবে।
এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক জানিয়েছেন, কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিন ক্যাবটি আছে, সেটি মেরামত করা হচ্ছে। ফলে কেউ কেউ কিছুটা ধীর গতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সেবা অব্যাহত থাকবে।
বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয় ২০০৫ সালে। এটির মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত হয় বলে উল্লেখ করেন ইমদাদুল হক।
The post আগামী পাঁচ দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f/
No comments:
Post a Comment