Sunday, October 25, 2020

মসজিদে বিস্ফোরণ: দুর্ঘটনায় দায় এড়াতে পারে না তিতাস

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় গ্যাস বিতরণ কোম্পানি তিতাস কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছে সিআইডি। শিগগির তিতাস, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং মসজিদ কমিটির কমবেশি ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে।

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানাচ্ছে, জমে থাকা গ্যাস, বৈদ্যুতিক সুইচের স্ফুলিঙ্গ পেয়ে নারায়ণগঞ্জের তল্লার বায়তুস সালাত মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্ফুলিঙ্গ তৈরি হয়, বিদ্যুৎ চলে যাওয়ায় অবৈধ লাইনের কাটআউট পরিবর্তন করায়। আর নিয়ম না মেনে মসজিদের বর্ধিত অংশ নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত তিতাসের লাইন থেকে জমে গ্যাস। টাকা নিয়ে অবৈধ বিদ্যুৎ লাইন দেয়ায় ডিপিডিসির দুজন, গ্যাসের ক্ষতিগ্রস্ত লাইন সারাইয়ে ঘুষ দাবি এবং দায়িত্বে অবহেলার কারণে তিতাসের আটজন এবং এসব অনিয়মে জড়িত থাকায় মসজিদ কমিটির ২৬ জনের অবহেলার প্রমাণ পেয়েছে সিআইডি।

সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, তিতাস বিভাগীয় তদন্তে চার প্রকৌশলীসহ নিজেদের আটজনকে এরই মধ্যে নির্দোষ দেখিয়ে স্বপদে বহাল রেখেছে। তবে এতে তাতে তাদের শেষ রক্ষা হচ্ছে না। শিগগির কমবেশি ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে।

ঢাকা বিভাগে ডিআইজি মঈনুল হাসান বলেন, আমরা বিভিন্ন বিশেজ্ঞদের মতামত এবং সাক্ষ্যপ্রমাণ শেষে তদন্তের রিপোর্ট শেষেপর্যায়ে। খুব শিগগির আদালতে জমা দেয়া হবে। ৪ সেপ্টেম্বর বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে ৩৪ জন নিহত হন।

The post মসজিদে বিস্ফোরণ: দুর্ঘটনায় দায় এড়াতে পারে না তিতাস appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8/

No comments:

Post a Comment