Sunday, October 25, 2020

মধ্যপ্রাচ্যের নিকট পণ্য বয়কট বন্ধের অনুরোধ ফ্রান্সের

আন্তর্জাতিকে ডেস্ক:

আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডের মুহল এ আহ্বান জানায়। খবর রয়টার্স।

বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মহানবী হযরত মোহাম্মদ সা.- এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ফ্রান্সের পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। এছাড়া পাশাপাশি ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বেশ কয়েকটি মুসলিম দেশ।

বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিৎ। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব, যা একটি উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে বলে বিবৃতিতে জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বুধবার (২২ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাঁক্রো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্স কখনো কার্টুন (মহানবীর ব্যঙ্গচিত্র) আঁকা থেকে বিরত থাকবে না।’ তাঁর বক্তব্যের পর পুলিশের প্রহরায় প্যারিসের বড় বড় দালানে চার্লি এবদোতে প্রকাশিত ব্যঙ্গচিত্র রাতেরবেলা প্রকাশ করা হয়।

The post মধ্যপ্রাচ্যের নিকট পণ্য বয়কট বন্ধের অনুরোধ ফ্রান্সের appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment