ফাতেহ ডেস্ক:
আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মুহসিন আল-মাসরি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।
গত শনিবার গজনী প্রদেশে বিশেষ অভিযানে আল-মাসরি নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)। আল-মাসরিকে আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। এনডিএস বলছে, ভারত উপমহাদেশে আল-কায়েদার সর্বোচ্চ নেতা আল-মাসরি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মুহসিন আল-মাসরি মার্কিন অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন।
উল্লেখ্য, ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হওয়ার পর আফগানিস্তানে তালেবান শাসন বন্ধ করতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে গত ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে এক চুক্তির পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে আমেরিকা।
The post আল-কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ নিহত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae/
No comments:
Post a Comment