Monday, October 26, 2020

বুধবার বাইতুল মুকাররমে আল্লামা আহমদ শফির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

ফাতেহ ডেস্ক:

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ছিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। ২৮ অক্টোবর, বুধবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদের পূর্ব সাহানে সকাল নয়টায় মাহফিল শুরু হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন মাননীয় সংসদ সদস্য এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর এর গভর্নর জনাব আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল্লামা আহমদ শফি রহ.-এর অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন খান উজানভী, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বুখারী, মক্কী নগর মাদরাসার পরিচালক আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আবদুল হাই নদভী পীরসাহেব বাইতুশ শরফ, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার, দারুল উলুম মাদানীনগর মাদরাসার মহাপরিচালক মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার সহকারী পরিচালক আল্লামা শাহেদ রহমানী প্রমুখ।

এছাড়াও দোয়া মাহফিলে শাইখুল ইসলাম রহ.-এর খলিফাবৃন্দরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

The post বুধবার বাইতুল মুকাররমে আল্লামা আহমদ শফির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86/

No comments:

Post a Comment