আন্তর্জাতিক ডেস্ক:
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনবী মুহাম্মদের স. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মাধ্যমে মুসলমানদের ইচ্ছাকৃতভাবে উস্কানী দিচ্ছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। তার এ আচরণে ইউরোপসহ বিশ্বের কোটি কোটি মুসলমান কষ্ট পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে।’
রোববার এ বিষয়ে একাধিক টুইট করেন ইমরান খান।
ইমরান খান বলেন, একজন নেতার প্রধান বৈশিষ্ট হলো জাতিকে একত্রিত করা। তা না করে ম্যাক্রোঁ জাতিকে বিভ্রান্ত করছেন। এটা খুবই দু:খজনক যে ইসলামকে আক্রমণ করে তিনি ইসলামের প্রতি ঘৃণা, অপছন্দ এবং ভীতিকে উৎসাহী করছেন। সন্ত্রাসী যারা সংঘাত ছড়িয়ে দিচ্ছে, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী যারা বর্ণবাদ ছড়াচ্ছে বা নাৎসী আদর্শবাদীদের তিনি কিছু্ই বলেননি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ইসলামকে আক্রমণ করে ম্যাক্রোঁ প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। কোনো কিছু না জেনে প্রকাশ্যে বক্তব্য আরো ঘৃণা এবং ইসলামভীতি ছড়াবে। ফলাফল উগ্রবাদীর জন্ম নেবে। বিশ্বে আরো মেরুকরণ হবে। যা কখনোই কাম্য নয়।
গত বুধবার (২২ অক্টোবর) ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাঁক্রো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফ্রান্স কখনো কার্টুন (মহানবীর ব্যঙ্গচিত্র) আঁকা থেকে বিরত থাকবে না।’ তাঁর বক্তব্যের পর পুলিশের প্রহরায় প্যারিসের বড় বড় দালানে শার্লি এবদোতে প্রকাশিত ব্যঙ্গচিত্র রাতেরবেলা প্রদর্শন করা হয়। এরপর থেকেই ব্যাপকবাবে প্রতিবাদ ফেটে পড়ে মুসলিম বিশ্ব।
The post ‘ম্যাক্রোঁ প্রমাণ করেছেন ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই’ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%81-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8/
No comments:
Post a Comment