ফাতেহ ডেস্ক:
কুমিল্লার লাকসামে ৪০ দিনে জামাতে নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে দেড় শতাধিক শিশু পুরস্কৃত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের ‘বাতাখালি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জানা যায়, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ নামাজের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে ওই গ্রামের ৯টি মসজিদে একযোগে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে। ৭ থেকে ১৩ বছর বয়সী ১৫৩ জন শিশু বেশ উৎসাহের সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৭ জনকে বাই-সাইকেল প্রদান করা হয়। এসময় বাকী ১৪৬ প্রতিযোগিকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক, সাংবাদিক এম.এস দোহা, বাতাখালী আলেম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. আবু নোমান, মাও. নুরুন্নবী, মাও. মুফতি মাহফুজুর রহমান, মাও. নাজমুল হাসান, মাও. মহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দ।
The post জামাতে নামাজ পড়ে পুরস্কৃত দেড় শতাধিক শিশু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a7%83/
No comments:
Post a Comment