আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠীর সর্ববৃহৎ সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)-এ প্রথম বারের মতো একজন নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গ্লাসগোর অধিবাসী জারা মুহাম্মদ এমসিবির প্রথম সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ভোটে জয়ী হন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত এমসিবির বার্ষিক সাধারণ বৈঠকে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন জারা মুহাম্মদ। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট ইমাম ও শিক্ষক আজমল মাসরুর। তিনি মাত্র ৬০ ভোট পেয়েছেন।
এক বিবৃতিতে জারা মুহাম্মাদ ব্রিটেনের মুসলিমদের বৃহত্তম সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় অত্যন্ত সম্মানবোধ করেন। যোগ্যতা সম্পন্ন তরুণ সমাজ ও নারীরা নেতৃত্বদানে আরো বেশি এগিয়ে আসবে বলে আশা করেন তিনি।
লন্ডনের মেয়র সাদেক খান এক টুইট বার্তায় জানান যে, জারা মুহাম্মদের নিয়োগদান একটু কঠিন ছিল। জারা মুহাম্মদের সাফল্যে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি, তিনি মুসলিম কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করবেন। এমসিবির নেতৃত্বে একজন তরুণীর নির্বাচিত হওয়া আশাব্যঞ্জক বিষয়। অন্যদেরও উৎসাহিত করবে।
জারা মুহাম্মাদ পেশায় একজন প্রশিক্ষণ এবং উন্নয়ন বিশেষজ্ঞ। মানবাধিকার আইনে স্নাতোত্তর সম্পন্ন করা ২৯ বছর জারা আগামী চার বছর সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এমসিবির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার আগে জারা মুহাম্মাদ সহকারি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
The post ব্রিটেনের বৃহত্তম মুসলিম সংগঠনের নেতৃত্বে প্রথম নারী জারা মুহাম্মদ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae/
No comments:
Post a Comment