Tuesday, February 2, 2021

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক ভূমি কর্মকর্তা

ফাতেহ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা দেয়ার বিপরীতে সরকার নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ধরা খেয়েছেন এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত কর্মকর্তার নাম রফিকুল ইসলাম। তিনি ছদ্মবেশে থাকা দুদক কর্মকর্তাদের সামনে সেবাগ্রহণকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছিলেন। লেনদেনের সময় তাকে আটক করে দুদক।

অভিযানে উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম উপস্থিত ছিলেন।

তারা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে অভিযোগ করেন ওই ইউনিয়নের সেবাগ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে অভিযোগের প্রমাণ পাওয়া যায়। টাকা লেনদেনের সময় হাতেনাতে এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘দুদক কর্মকর্তারা অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

The post ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক ভূমি কর্মকর্তা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%98%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%a8%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/

No comments:

Post a Comment